আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে।

Dropdown Menu

আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে। ক্লাস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে +201286564476 যোগাযোগ করুন।

মিসরের রাজধানী কায়রোতে ‘মারকায সওতুল ইসলাম’ এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন।

মিসরের রাজধানী কায়রোতে ‘মারকায সওতুল ইসলাম’-এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক, কায়রো (মিশর) – ১৭ মার্চ, ২০২৬ ইং

আল-আযহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত “মারকায সওতুল ইসলাম” এর শিক্ষার্থীদের নিয়ে এই বরকতময় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত মঙ্গলবার (২৭ রমজান) কায়রোর নসর সিটির তাব্বা এলাকায় “মারকায সওতুল ইসলাম” এর সহকারী পরিচালক মাওলানা মুহাম্মাদ হাসান জামিল আজহারীর (এমফিল গবেষক: হাদিস ডিপার্টমেন্ট) বাসায় উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মারকায সওতুল ইসলাম-এর পরিচালক জনাব মুহাম্মদ শিহাব উদ্দীন আজহারী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ও আল-আযহার ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত “মারকায সওতুল ইসলাম” এর মেধাবী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মিলনমেলা পবিত্র মাহে রমজানের শিক্ষা এবং প্রবাসে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিদেশের মাটিতে নিজেদের ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে এ ধরণের আয়োজন অত্যন্ত জরুরি। বিশেষ করে আল-আযহারের মতো ঐতিহাসিক বিদ্যাপীঠে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে “মারকায সওতুল ইসলাম” যে সেতুবন্ধন তৈরি করেছে, তার ভূয়সী প্রশংসা করা হয়।

দোয়া ও মোনাজাত:
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা, বিশেষ করে
আল-আযহারে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ সাহায্য প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন “মারকায সওতুল ইসলাম” এর প্রতিষ্ঠাতা পরিচালক, (আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দীন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট এর পিএইচডি গবেষক) জনাব মুহাম্মাদ শিহাব উদ্দিন আযহারী (হাফি:)।

আয়োজকদের বক্তব্য:
মারকায সওতুল ইসলাম-এর পক্ষ থেকে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং দীর্ঘ দিনের সিয়াম সাধনার পর একত্রে ইফতারের মাধ্যমে খুশির ভাগিদার হতেই এই উদ্যোগ। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিকতায় ইফতার মাহফিলটি একটি সার্থক মিলনমেলায় পরিণত হয়েছিল।
উপস্থিত মেহমানবৃন্দ:
বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন কায়রো মিসরের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সভাপতি মোঃ সাইফুর রহমান আযহারী, এমফিল গবেষক মুহাম্মাদ হাসান জামিল আযহারী, মাস্টার্স তামহীদির মেধাবী শিক্ষার্থী এবিএম এনামুল হাসান মিনহাজ আযহারী, আবু জাফর মোঃ সালেহ আযহারী, এবং আল আজহার ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী কাজী শামসুদ্দিন আযহারী, ও সৈয়দ আতিক নাছরুল্লাহ আযহারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বিশেষ করে উক্ত অনুষ্ঠানে ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষে আল আজহার ইউনিভার্সিটির পক্ষ স্কলারশিপ নিয়ে মিসরে আগত শিক্ষার্থীদের উপস্থিতি এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ছিল।

অনুষ্ঠান পরিচালনা করেন: মারকায সওতুল ইসলাম এর সহকারী শিক্ষক ও (১৪ তম ব্যাচের প্রিয় শিক্ষার্থী) রাশেদুল হক আরশাদ

পরিশেষে ইফতার গ্রহণ ও খাবার শেষে মাগরিবের নামাজ আদায় করে নতুন শিক্ষার্থীদেরকে ফুল ও একটি করে মূল্যবান কিতাব হাদিয়া প্রদান করা হয়। অতঃপর মোঃ সাইফুর রহমান আযহারী ভাইয়ের দোয়া পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Ⓜ️উল্লেখ্য যে ২০২০ সাল থেকে মারকায সওতুল ইসলাম এর অনলাইন ভিত্তিক কার্যক্রম চলমান আছে। এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের সর্বমোট (৯৭ জন শিক্ষার্থী) বহির্বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে (মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সাউদ, তাইবা ইউনিভার্সিটি, তাবুক ইউনিভার্সিটি, দুবাই আল কাসিমিয়া ইউনিভার্সিটি, ইরাকের আনবার ইউনিভার্সিটি, তিকরিত ইউনিভার্সিটি, কিরকুক ইউনিভার্সিটি, বাগদাদ ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন ইউনিভার্সিটিতে) স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
বিঃদ্রঃ- আলিম পরীক্ষার পর যেসকল শিক্ষার্থী বহির্বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপের আবেদন করতে চাচ্ছেন তাঁদেরকে সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়ার জন্য “মারকায সওতুল ইসলাম” একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।

আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top